ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাডমিন্টনের স্বার্থে একজোট ক্লাবগুলো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ২১ আগস্ট ২০২০
ব্যাডমিন্টনের স্বার্থে একজোট ক্লাবগুলো
ফাইল ছবি

বেশ কিছু অনিয়মের মধ্যে দিয়ে আগামী ১ সেপ্টেম্বর মেয়াদ শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান কার্যনিবার্হী কমিটির। কমিটির সহসভাপতি পদ থেকে নিয়ম বহির্ভুতভাবে সাধারণ সম্পাদক হয়েছেন আমির হোসেন বাহার।  তার বিরুদ্ধে দেশের ব্যাডমিন্টন ধ্বংসের অভিযোগ করেছে ব্যাডমিন্টন ক্লাব সমিতি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশের ব্যাডমিন্টনকে বাঁচাতে এবং গণতান্ত্রিক ধারা বজায় রেখে ব্যাডমিন্টনকে পরিচালিত করার লক্ষ্যে ১৯ আগস্ট একটি সভা করে ‘ব্যাডমিন্টন ক্লাব সমিতি’ গঠন করা হয়। এই সমিতিতে এরই মধ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন কাউন্সিলের ১২ টি ক্লাবের মধ্যে ১০ টি ক্লাব যোগ দিয়েছে। সমিতি গঠনের পর বাহারের দিকেই প্রথম আঙুল তুলেছে সংগঠনটি। 

নীট কনসার্ন ক্লাবের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন মোল্লাকে এই ক্লাবের সভাপতি এবং শাটল মাস্টার্স ক্লাবের প্রতিনিধি নাজিব ইসমাইল রাসেলকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।

Advertisement

ব্যাডমিন্টন ক্লাব সমিতির পক্ষ থেকে বাহারের বিরুদ্ধে আরো বেশ কিছু ব্যাপারে অভিযোগ করা হয়েছে। এগুলো হল, গত চার বছরে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগ আয়োজন না করে খেলোয়াড়দের একমাত্র আয়ের পথ রুদ্ধ করে দিয়েছেন তিনি। এছাড়া মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করতে অনুরোধ করেছেন। এর মাধ্যমে বিধি ও গঠনতন্ত্র লংঘন করে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে ক্লাবগুলোকে এড়িয়ে মনমত কিছু নাম দিয়ে এডহক কমিটি গঠন করতে অনুরোধ জানিয়ে এনএসসি কে চিঠি দিয়েছেন বাহার।

এমন আরো অনেক অভিযোগই তুলেন সংগঠনটির সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!