ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

করোনায় আক্রান্ত রিয়ালের মারিয়ানো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩০, ২৮ জুলাই ২০২০
করোনায় আক্রান্ত রিয়ালের মারিয়ানো
মারিয়ানো দিয়াস (ফাইল ছবি)

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটিতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ সামনে রেখে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে রিয়াল। এদিনই মারিয়ানোর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

করোনায় আক্রান্ত হলেও ২৬ বছর বয়সী এই ডমিনিকান-স্প্যানিশ ফরোয়ার্ড শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন তিনি।

করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতা স্থগিত হওয়ার আগে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। ফিরতি পর্বে আগামী ৭ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!