[ খেলা ]
আবারো বাংলাদেশের কোচ হতে চান হাথুরু!
চন্ডিকা হাথুরুসিংহে। ফাইল ছবি
বিশ্বকাপ শেষে শ্রীলংকা দলের ম্যানেজমেন্টে আসছে বড় পরিবর্তন। চাকরি হারাচ্ছেন তাদের ব্যাটিং কোচ হাথুরুসিংহেও। এই পরিস্থিতিতে বাংলাদেশের কোচ হয়ে পুনরায় ফিরতে চান চন্ডিকা হাথুরুসিংহে।
শ্রীলঙ্কা বোর্ডের সূত্র মতে, হাথুরুসিংহের জায়গায় নেয়া হবে বিদেশি নতুন কোচ। নিজের ইচ্ছের পাশাপাশি এই শ্রীলঙ্কান বিশ্বাস করেন দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে প্রধান কোচের দায়িত্ব দিবে। এরই মধ্যে বাংলাদেশ দলের কিছু ক্রিকেটারের সঙ্গে কথাও বলেছেন হাথুরুসিংহে।
২০১৪ সালে একেরপর এক হারের মুখে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় চন্ডিকা হাথুরুসিংহেকে। তবে ২০১৭ সালের নভেম্বরে টাইগারদের কোচের দায়িত্ব ছেড়ে দেন হাথুরুসিংহে। যোগ দেন শ্রীলংকা দলের কোচ হিসেবে। তবে সেখানে খুব দারুণ কিছু করতে না পারায় হারাচ্ছেন চাকরি।
বিশ্বকাপ শেষে বাংলাদেশের কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। তাই হাথুরেসিংহে আসলেই আসবেন কিনা, তা সময়ই বলে দেবে।
ডেইলি বাংলাদেশ/এএল/জেডআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!