ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সন্তান প্রসবের পর মুটিয়ে গেছেন? রইল মেদ ঝরানোর টিপস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ৩০ আগস্ট ২০১৯
সন্তান প্রসবের পর মুটিয়ে গেছেন? রইল মেদ ঝরানোর টিপস
ছবি: সংগৃহীত

গর্ভকালীন সময় থেকেই মায়ের শরীরের গঠনে বেশ কিছুটা পরিবর্তন আসে। এরপর থেকে যত দিন যায় ততই যেন ওজন বাড়তে থাকে। ফলেই সেই অবস্থা থেকেই অনেকে শরীর সম্পর্কে বিশেষ যত্নশীল হয়ে ওঠেন। কিন্তু সন্তান হওয়ার পর থেকে যেন শরীরে মেদ-এর পরিমাণ এতটাই বেড়ে যায় যে তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পরেন অনেকেই।

সাধারণত শিশু জন্মের দুই থেকে তিন মাসের মধ্যেই শরীরের গঠন নিয়ে ভাবনা চিন্তা মাথায় আসতে থাকে মায়েদের। এই সময় কীভাবে চটজলদি শরীরের গঠন আবারও ফিরিয়ে আনা যায়, রইল কিছু টিপস-

১) এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলা উচিত। নিজের মতন কোনো খাবারের তালিকা বানিয়ে ফেলা উচিত নয়। এতে শরীরের ক্ষতি হয়।

Advertisement

২) প্রসবের পর ছয়মাস অন্তত পক্ষে ক্যালোরি গ্রহণ করতেই হবে। এই সময় শরীর দূর্বল থাকে ফলে খাবার খাওয়া উচিত শরীরের পুষ্টির কথা মাথায় রেখে। 

৩) এসময় ওয়ার্ক আউট না করে ব্যায়াম করা ভালো। নিয়মিত ব্যায়াম করলে শরীরের মেদ ঝরে যাবে। কিন্তু ভারী ওয়ার্ক আউট করা ঠিক নয়।

৪) বেশীক্ষণ শুয়ে বসে না থেকে একটু হাটা চলা করা। মাঝে মধ্যেই বিছানা থেকে ওঠতে হবে। শিশুর সঙ্গে সময় কাটান।

৫) দু’বেলা খাওয়ার পর শুয়ে না পড়া। এই সময় শুতে গেলে শরীরে মেদ বৃদ্ধি পায়। তাই খাওয়ার পর একটু হাঁটা অভ্যাস করুন।

৬) নিয়ম করে ছয় ঘণ্টা গভীরভাবে ঘুমিয়ে নিন। এতে শরীর ভালো থাকবে। নইলে শরীরের নানা সমস্যা সৃষ্টি হতে পারে। ঘুম ভালো না হলেও মেদ বৃদ্ধি পায়।

৭) তেল জাতীয় খাবার ত্যাগ করুন। বাইরের খাবার খাওয়া চলবে না। পানির পরিমাণ বাড়িয়ে দিন। ফল ও হালকা খাবার খান। কিন্তু তাতে যেন শরীরের পুষ্টির কোনো অভাব না ঘটে, তা মাথায় রাখতে হবে। 

ডেইলি বাংলাদেশ/জেএমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!