গত মঙ্গলবার (১৪ মে) বিশাল আকারের গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায়। গ্রহাণুটির নাম ‘2015 KJ19’ এবং এটির আকার ৩৬৮ ফুট (১১২ মিটার)।
নাসার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহাকাশের ৩৬৮ ফুটের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে চলে গেছে। এটি পৃথিবীর সঙ্গে কোনোরকম আঘাত করেনি। এটি পৃথিবী থেকে ১৮ হাজার ৫০০ কিলোমিটার দূরত্বে ছিল।
.png)
গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এবং এর মহাকর্ষীয় গতি তীব্র হলেও এটি পৃথিবীর থেকে নিরাপদ দূরত্বে ছিল বলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রহাণুটির দূরত্ব ছিল পৃথিবী এবং চাঁদের দূরত্বের ১৫ গুণ বেশি।
বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি টেলিস্কোপ দিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সবসময়ই নজর রাখাছে সৌরজগতে। আধুনিক যুগের এই পৃথিবী এখন বিজ্ঞান ও প্রযুক্তির হাতের মুঠোয়।