ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

গোলাপি চাঁদের দেখা মিলবে রাতে

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯, ২৪ এপ্রিল ২০২৪
গোলাপি চাঁদের দেখা মিলবে রাতে
ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিল মাসে ৫৪ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ দেখেছে বিশ্ব। এবার একই মাসে গোলাপি পূর্ণিমার চাঁদও দেখা যাবে, যাকে বলা হয় ‘পিংক মুন’।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের আকাশে গোলাপি চাঁদ দেখা যাবে এবং তা পূর্ণাঙ্গ রূপ নেবে স্থানীয় সময় রাত ৭টা ৪৯ মিনিটে। দেশটির ন্যাভাল অবজারভেটরি এ তথ্য জানিয়েছে। 

মূলত এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকেই পিংক মুন বলা হয়। তবে এ চাঁদ কিন্তু সত্যিই পুরোপুরি গোলাপি রঙের হয় না। বরং এটি সাধারণ দিনের মতো রূপালি ও সোনালি রঙের মিশ্রণে প্রদর্শিত হয়।

Advertisement

মূলত এর নামটি এসেছে উত্তর আমেরিকার গোলাপি লতানো ফ্লোক্স (বা মস ফ্লোক্স) ফুল থেকে। এটি ঐ অঞ্চলে বসন্তকালে ফোটা প্রথম ফুলগুলোর মধ্যে একটি।

নাসা বলছে, পিংক মুন হলো বছরের চতুর্থ পূর্ণিমা এবং বসন্তের দ্বিতীয় পূর্ণিমা। এটিকে পাসওভার মুন, স্প্রুটিং গ্রাস মুন,এগ মুন এবং ফিশ মুন নামেও ডাকা হয়। এ সময়ে চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে। আর সে কারণেই একে আকারে বড় ও উজ্জ্বল দেখায়। সূত্র: ফোর্বস, হিন্দুস্তান টাইমস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!