ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ, কখন দেখা যাবে?

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ২৫ মার্চ ২০২৪
বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ, কখন দেখা যাবে?
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

আজ ২৫ মার্চ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এর একটি বিশেষত্ব রয়েছে। এটি চাঁদের পূর্ণ বা আংশিক গ্রহণ নয়। একে বলে ‘পেনামব্রাল’ চন্দ্রগ্রহণ।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ সোমবার সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হবে। আর দুপুর ৩টা ২ মিনিট পর্যন্ত চলবে।

চন্দ্রগ্রহণ পৃথিবীর বিস্তীর্ণ এলাকা থেকে দেখা যাবে। তবে সেই তালিকায় ভারত ও বাংলাদেশ নেই। মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে সোমবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Advertisement

চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে এশিয়ার উত্তর ও পূর্ব অংশ। এছাড়াও চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও অ্যান্টার্কটিকার বহু অংশ দেখতে পাবে গ্রহণ।

‘পেনামব্রাল’ চন্দ্রগ্রহণের সময়ে সাধারণত সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। ফলে সূর্যের আলো পৃথিবীর উপরে পড়ে এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। ‘পেনামব্রাল’ গ্রহণের ক্ষেত্রে তা হবে না। এই পর্যায়ে পৃথিবী, সূর্যের আলো পুরোপুরিভাবে আড়াল করতে পারে না। বরং চাঁদের ঔজ্জ্বল্য খানিক হ্রাস পায়। একে আংশিক গ্রহণও বলা যায় না।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা নাসার পরিসংখ্যান অনুযায়ী, সোমবারের পর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে সেপ্টেম্বর মাসে। ১৮ সেপ্টেম্বর চাঁদের আংশিক গ্রহণ হওয়ার কথা। তা দেখা যাবে আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন অংশ থেকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!