ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

মানুষের পূর্বপুরুষরা গাছে ওঠা শিখলো যেভাবে

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১৬ জুন ২০২৩
মানুষের পূর্বপুরুষরা গাছে ওঠা শিখলো যেভাবে
ফাইল ছবি

তখন একটা দিন ছিল বটে। তরতরিয়ে দিব্যি গাছে চড়তে মানুষের ধারেকাছে কেউ ছিল না। এমনকি শুধু গাছে চড়াই নয়, আরও হরেক কিসিমের কেরামতি দেখাতে পারত তারা। এখনকার দিনে যা করতে গেলে রীতিমতো ট্রেনিং নেয়া লাগে।

আসলে সময়টাও লাখ লাখ বছর আগে। প্রায় ৩০ লাখ বছর আগে মানুষ যখন প্রথম নিজের আদল পাচ্ছে, এ তখনকার গল্প। সে সময় মানুষ অন্যান্য প্রাণীর থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করছে। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় তাদের নিয়েই উঠে এল অজানা তথ্য।

মানুষের পূর্বপুরুষ হিসেবে সবচেয়ে প্রাচীন হল লুসি। সারা বিশ্বেই লুসি বেশ পরিচিত। যদিও সে একটি কঙ্কাল ছাড়া আর কিছুই নয়। তবু তার কঙ্কালই হদিস দিল নতুন তথ্যের। তার পায়ের গড়ন পরীক্ষা করে রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য জানা গেল।

Advertisement

পরীক্ষা করে দেখা গেছে, লুসির পায়ে হাঁটুর মালাইচাকি এখনকার মানুষের মতোই কাজ করে। ফলে দিব্যি সোজা হয়ে হাঁটতে পারত সে। ৩০ লাখ বছর আগেই মানুষের এই গুণটি রপ্ত করে ফেলেছিল আদি পূর্বপুরুষ লুসি।

শুধু হাঁটু নয়, পেলভিক হাড় অর্থাৎ যে অংশে যৌনাঙ্গ ও নিতম্ব থাকে তার প্রকৃতিও পরীক্ষানিরীক্ষা করে দেখেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। দেখা গেছে, তার গড়ন এমন যে অনায়াসেই গাছে চড়তে পারত লুসি ও তার সঙ্গীরা। শুধু তাই নয়, গাছের উপর থাকতেও তাদের কোনো অসুবিধা হত না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!