ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

আজ দেশের আকাশে দেখা মিলবে বিরল ‘কালো চাঁদ’

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৮:৪২, ১৯ মে ২০২৩
আজ দেশের আকাশে দেখা মিলবে বিরল ‘কালো চাঁদ’
ছবি: সংগৃহীত

আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের আকাশে দেখা মিলবে ‘কালো চাঁদের’।

রাতের অন্ধকারে তবে কেমন লাগবে কালো চাঁদকে? ভাবছেন, কালো চাঁদ দেখতে কেমন হয়? বা আদতে এই কালো চাঁদের অস্তিত্ব রয়েছে কি না। ‘কালো চাঁদ’-এই নামের অনেক অর্থ রয়েছে। এগুলোর কোনোটিই বৈজ্ঞানিক নয়। কিংবা জ্যোতির্বিদ্যার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

সাধারণত আজ অর্থাৎ ১৯ মে ২০২৩-এ আপনি যে চাঁদটি দেখতে পাবেন, তাকে সাধারণত সিজনাল ব্ল্যাক মুন বলা হয়। টাইম এন্ড ডেট অনুসারে, এটি প্রতি ৩৩ মাসে ঘটে। আর সেই ঘটনার সাক্ষী আপনি থাকতে পারবেন আজই।

Advertisement

ব্ল্যাক মুন চাঁদের সঙ্গে ঘটা বিভিন্ন ঘটনা থেকে একেবারেই আলাদা। সাধারণত অমাবস্যায় ব্ল্যাক মুনের দেখা পাওয়া যায়। কিন্তু কখনও কখনও ব্ল্যাক মুন এমন সময় ঘটে যখন কোনো অমাবস্যা বা পূর্ণিমা থাকে না। এটি কেবল ফেব্রুয়ারিতেই ঘটতে পারে। তবে এটি প্রতি ৩২ মাসে একবার ঘটে।

রাতের আকাশে যদি আপনি ব্ল্যাক মুন দেখতে না পান, তাহলে আশাহত হবেন না। আপনি ব্ল্যাক মুন দেখতে নাও পেতে পারেন। কারণ আপনি চাঁদের যে অংশটি প্রতিদিন দেখেন, সেটি অন্ধকারে চলে যায়। তার মানে এই নয় যে, রাতে চাঁদের আলো নেই। কিন্তু কম আলোর কারণে আকাশে দেখা যাবে না। তবে সন্ধ্যার পর থেকে আকাশে চোখ রাখতেই পারেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!