ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]
রজব মাসের ১ম জুমা

মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ৩ জানুয়ারি ২০২৫
মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ছবি: অন্তর্জাল

আজ শুক্রবার সৌদি আরবে ৩ জানুয়ারি, ২০২৫ ইং মোতাবেক আরবি হিজরি সন ১৪৪৬ এর রজব মাসের ৩ তারিখ। দেশটিতে আজ রজব মাসের ১ম জুমা অনুষ্ঠিত হবে।

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত ২ আলেম ও কারি।

মসজিদুল হারামে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

Advertisement

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত। তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল গনি। ১৯৫৬ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে।

তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। একইসাথে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম ও কারি মসজিদে নববীর খতিব শায়খ আলি আল হুজায়ফির ছেলে।

শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সাল থেকে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!