ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

তাবলিগের কোন পক্ষের ইজতেমা কবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩:৫০, ২১ নভেম্বর ২০২৪
তাবলিগের কোন পক্ষের ইজতেমা কবে?
ছবি: অন্তর্জাল

বিশ্ব ইজতেমা নিয়ে চলতে থাকা তাবলিগের ২ পক্ষের বিরোধের জেরে বিশ্ব ইজতেমার কোন পর্বে কোন পক্ষ ইজতেমা করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাবলিগের ২ পক্ষের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে চলতে থাকা বিরোধের মধ্যে ২ পর্বের বিশ্ব ইজতেমার কোন পর্বে কোন পক্ষ ইজতেমা করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে শুরায়ী নেজামের অধীনে এবং দ্বিতীয় পর্ব (৭ থেকে ৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে সাদপন্থিদের অধীনে।

Advertisement

উক্ত বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, ১ম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন। ২য় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকালে কমিটির কাছে থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে ওই কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়। তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস বেছে নেওয়া হয়। এবার ৫৮তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!