বৃহস্পতিবার নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে, পরে পুণ্যার্থীরা উপবাস রেখে অঞ্জলি দেবেন।
দুর্গাপূজা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে রোববার পর্যন্ত টানা চার দিন ছুটি থাকছে।
.png)
এবারের দুর্গাপূজায় সারাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে আয়োজন হচ্ছে। ঢাকায় ২৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।