ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]
সফর মাসের চতুর্থ জুমা

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:০৬, ৩০ আগস্ট ২০২৪
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ছবি: অন্তর্জাল

আজ সৌদি আরবে ৩০ আগস্ট, ২০২৪ ইং মোতাবেক আরবি হিজরি সন ১৪৪৬ এর সফর মাসের ২৬ তারিখ। দেশটিতে সফর মাসের চতুর্থ জুমা আজ।

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত ২ আলেম ও কারি।

মসজিদুল হারামে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

Advertisement

আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের ৭ জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন।

১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল’ তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ’। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি (রহ.) রচিত শাফেয়ি মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি কোরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ঐ বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম ও কারি মসজিদে নববির খতিব শায়খ আলি আল হুজায়ফির ছেলে।

শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঐ ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!