ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া

গাজী মো. রুম্মান ওয়াহেদ
প্রকাশিত: ১৬:০১, ২০ জুন ২০২৪
রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
ছবি: অন্তর্জাল

সাম্প্রতিক বছরগুলোতে সাপের প্রকোপ বেড়েই চলেছে। বর্তমানে দেশজুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেলস ভাইপার সাপ। আর এ সাপ থেকে বাঁচার জন্যে হাদিস শরিফে কী বর্ণিত আছে, আসুন আমরা তা জানার চেষ্টা করি।

আরো পড়ুন >>> জেলায় জেলায় আতঙ্ক, বাংলাদেশে যেভাবে ফিরে এলো রাসেল ভাইপার

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া ৩ বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন’। (তিরমিজি, হাদিস: ৩৬০৪)

Advertisement

দোয়াটি হলো, أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক’।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি’।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!