আর তাই কোরবানিদাতার এমন কিছু বিষয় মেনে চলা বা জানা জরুরি; যা তার জন্য বৈধ এবং নিষিদ্ধ। সেই কাজগুলো কী কী?
উক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে আজ আমরা জানার চেষ্টা করবো- কোরবানির পশুর দুধ পানের বিধান সম্পর্কে
.png)
কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দোহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয়, তাহলে দোহন করবে না। প্রয়োজনে ওলানে ঠাণ্ডা পানি ছিটিয়ে দেবে। এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দোহন করে ফেলে, তাহলে তা সদকা করে দিতে হবে। নিজে পান করে থাকলে মূল্য সদকা করে দেবে। (মুসনাদে আহমদ: ২/১৪৬; রদ্দুল মুহতার: ৬/৩২৯)