চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় (সৌদি সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) দেশটির রয়েল কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
সৌদি আরবের রয়েল কোর্ট জানায়, বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (৭ জুন) পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
.png)
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে শুক্রবার। এদিন সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে।