ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

বাংলাদেশসহ কোন দেশে কবে ঈদ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৭ জুন ২০২৪
বাংলাদেশসহ কোন দেশে কবে ঈদ?
ফাইল ছবি

প্রতি বছর ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ বা ১১ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে। এর ফলে বাংলাদেশে ১৭ বা ১৮ জুন ঈদ হতে পারে।

সৌদি আরবে গতকাল জিলহজ মাসের দেখা গেছে। ফলে দেশটিতে বৃহস্পতিবার জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন (রোববার) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত, ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশে এখনো চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। তার মানে হলো এ দুই দেশে আগামী ১৭ জুন ঈদ হবে।

Advertisement

বৃহস্পতিবার কাতার, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইরাক এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হলেও চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৭ জুন দেশগুলোতে ঈদ উদ্‌যাপন করবেন মুসলিম নাগরিকরা।

এদিকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, জাপান, হংকং, ব্রুনাইসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশে চাঁদ দেখা কমিটি বৈঠকের তোড়জোড় শুরু করেছে। আজ এসব দেশে জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ এসব দেশে আজ চাঁদ দেখা গেলে ১৭ জুন ঈদ উদ্‌যাপিত হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে ১৮ জুন ঈদ উদ্‌যাপন করা হবে।

ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি এটি। এই উৎসবটি কোরবানির ঈদ নামেও পরিচিত। এ দিনটিতে মুসলমানেরা ফজরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!