যে ব্যক্তি কোরবানি করবেন, তিনি জিলহজ মাস আসার আগে নিজের চুল, গোঁফ, পশম এবং নখ কেটে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। কোরবানিদাতার জন্য জিলহজ মাসে এ কাজগুলো করা নিষিদ্ধ। হাদিসে পাকে এসেছে-
হজরত উম্মে সালমা (রা.) বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন (আশারা জিলহজ) জিলহজের ১০ দিন আসে এবং তোমাদের কেউ কোরবানি করার নিয়ত করে, তখন সে যেন সে নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে’। (মুসলিম)
.png)
এ হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম ১০ দিনে চুল, চামড়া বা নখ কাটা নিষেধ। তবে কোনো কোরবানিদাতা যদি এসবের কিছু করে ফেলে তবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু এর জন্য কোনো প্রকার ফিদয়া দেওয়া জরুরি হবে না।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব কোরবানিদাতাকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।