ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিলো দুবাইয়ের ক্রাউন প্রিন্স

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০০:০৪, ২৪ মার্চ ২০২৪
ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিলো দুবাইয়ের ক্রাউন প্রিন্স
ছবি: অন্তর্জাল

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ।

নির্দেশে বলা হয়, যেসব ইমাম ও মুয়াজ্জিন দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করেন তাদের বেতন বৃদ্ধি পাবে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

Advertisement

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভূমিকা রয়েছে বেতন বাড়ানোর মাধ্যমে সেটিকে আরো বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে।

মসজিদে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অপরদিকে মুয়াজ্জিনরা আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!