ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রাজকীয় অতিথি হিসেবে মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন আহমাদ বিন ইউসুফ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ১৮ মার্চ ২০২৪
রাজকীয় অতিথি হিসেবে মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন আহমাদ বিন ইউসুফ
শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। ছবি: সংগৃহীত

রাজকীয় অতিথি হিসেবে মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)-এর আমন্ত্রণে অষ্টম বারের মতো দেশটির রাজপ্রাসাদে যাচ্ছেন শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

মঙ্গলবার মরক্কোর রাজধানী রাবাতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাজপ্রাসাদ ছাড়াও তিনি মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। 

Advertisement

২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর পবিত্র রমজান মাসে মরক্কোর বাদশাহর অতিথি হয়ে মরক্কো সফর করেন। রমজান মাসে মরক্কোর বাদশাহ মুহাম্মাদ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাজপ্রাসাদে দাওয়াতের মাধ্যমে ঐতিহাসিক এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। 

কারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মুহাম্মাদ ইউসুফ রহ. এর বড় পুত্র।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!