পবিত্র কোরান ও হাদিস গ্রন্থে বহু জায়গায় সালাত কায়েম করার তাগিদ ও গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন-
‘তোমরা সালাত কায়িম করো আর মুশরিকদের দলভুক্ত হয়ো না’। (সূরা: রুম, আয়াত: ৩১)
.png)
‘নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়। এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। (সূরা: আ’লা, আয়াত: ১৪-১৫)
‘সুতরাং দুর্ভোগ ঐ সমস্ত মুসল্লির জন্য, যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর জন্য আদায় করে’। (সূরা: মাউন, আয়াত: ৪-৬)
‘তোমরা সেভাবেই সালাত আদায় কর, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো’। (বুখারি হা/৬৩১)
‘কেয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাত শুদ্ধ হলে তার সমস্ত আমলই সঠিক হবে আর সালাত শুদ্ধ না হলে, তার সমস্ত আমল বরবাদ হবে’। (তাবারাণী আওসাত্ব হা/১৮৫৯; সনদ সহহ, সিলসিলা সহিহাহ হা/১৩৫৮)