ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

মহানবী (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে তুরস্কের মসজিদে নানা আয়োজন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩
মহানবী (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে তুরস্কের মসজিদে নানা আয়োজন
ছবি: অন্তর্জাল

মহানবী রাসূলুল্লাহ (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে তুরস্কের মসজিদগুলোতে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইস্তাম্বুলের বিশ্বখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদসহ বড় বড় সব মসজিদে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন >>> রাসূলুল্লাহ (সা.)-ই একমাত্র শাফাআতকারী

Advertisement

আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, তুরস্কের মসজিদগুলোতে ‘মাওলিদ আল-শরিফ’ উপলক্ষে নানা আয়োজন হয়ে থাকে। দিবসটি উদযাপনে তুর্কিদের রয়েছে বেশ আগ্রহ।

এদিন তারা বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তা ছাড়া পবিত্র কোরআন পাঠের পাশাপাশি মহানবী (সা.) এর জীবনী পঠন-পাঠন অনুষ্ঠিত হয়। সবশেষে মসজিদে অনুষ্ঠিত সম্মিলিত দোয়ায় অংশ নেন সবাই। 
ইস্তাম্বুলের আল-ফাতিহ মসজিদ, সুলতান আইউব মসজিদ, সুলেমানিয়া মসজিদ, গ্র্যান্ড ক্যামলিকা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক মসজিদে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ছিল, পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামি বিশেষজ্ঞদের আলোচনা ও দোয়া অনুষ্ঠান। এতে পুরুষদের পাশাপাশি শিশু ও নারীরাও অংশ নেন।

আয়োজন শেষে আল-ফাতিহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুসল্লিদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইস্তাম্বুল ছাড়াও তুরস্কের বিভিন্ন অঞ্চলেও মহানবী (সা.)-এর সিরাহ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মহানবী (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে তুরস্কসহ সারা বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘মহানবীর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আমি আমার জাতি ও মুসলিম বিশ্বকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে কামনা করছি, তিনি যেন অনুগ্রহপূর্ণ এই রাতকে পুরো মানবতার জন্য কল্যাণের বাহক করেন, যা উভয় জগতের সর্দার আমাদের প্রিয় রাসূল (সা.) এর জন্মের সাক্ষী ছিল’।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!