ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

লিবিয়ায় কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার সংবর্ধনা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ২৪ জুন ২০২৩
লিবিয়ায় কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার সংবর্ধনা
লিবিয়ায় কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজদের আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার সংবর্ধনা। ছবি: ডেইলি বাংলাদেশ

লিবিয়ায় ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা বাংলাদেশি হাফেজ আবু তালহা‌ এবং তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অধিকার করা হাফেজ মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। 

বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে হিফজুল কোরআন বিভাগে বিশ্বের ৬০টি দেশের ৯০ জন প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে বাংলাদেশি হাফেজ আবু তালহা‌ এবং তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অধিকার করে হাফেজ মুস্তাফিজুর রহমান। 

শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগ রোডস্থ ঐতিহাসিক খান মুহাম্মদ মৃধা মসজিদ সংলগ্ন মাদরাসা উম্মুল কুরা লিল উলুমিল কোরআন বাংলাদেশের হল রুমে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Advertisement

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, বাংলাদেশের হাফেজরা সবসময়ই বর্হিবিশ্বে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে। লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এ বিজয় প্রমাণ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বিচারকার্য কতটা নিখুঁত ও বিচক্ষণ। আমরা দেশকে কতটা ভালোবাসি তার একটি উজ্জ্বল দৃষ্টান্তও বটে। আমরা চাই সবসময়ই মেধাবীরা উঠে আসুক যাতে দেশ ও জাতি এদের থেকে উপকৃত হতে পারে।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী

শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী আরো বলেন, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার দীর্ঘ পথচলায় আরো একটি অনন্য অর্জন যুক্ত হয়েছে বাংলাদেশের। বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কুরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত ৩ জুন থেকে ১৭ জুন লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে বিশ্বের ৬০টি দেশের ৯০ জন প্রতিযোগীর সঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করে হাফেজ আবু তালহা‌। তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অধিকার করে হাফেজ মুস্তাফিজুর রহমান। ঐ প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তদারকি করেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, ইকো ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, সহ-দফতরর সম্পাদক উসামা হাফেজ্জী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!