ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

কাবা ও মদিনা শরিফে রমজানের তৃতীয় জুমার ইমাম যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০, ৭ এপ্রিল ২০২৩
কাবা ও মদিনা শরিফে রমজানের তৃতীয় জুমার ইমাম যারা
ছবি: সংগৃহীত

আরবি হিজরি সন ১৪৪৪ এর রমজান মাসের তৃতীয় জুমায় কাবা শরিফ ও মদিনা শরিফে খুতবা দেবেন এবং জুমার নামাজ পড়াবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার।

আজ ০৭ এপ্রিল ২০২২ইং মোতাবেক ১৬ রমজান ১৪৪৪ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ হিজরি বছরের রমজান মাসের তৃতীয় জুমা অনুষ্ঠিত হবে।

হারামাইন কর্তৃপক্ষ পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমার জন্য খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

Advertisement

> কাবা শরিফ: প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।

> মসজিদে নববী: মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল বারি থুবাইতি।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!