শনিবার (০১ এপ্রিল) বিকেলে শায়খ নিজেই বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমে।
বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কারী ইউসুফ আযহারী রোববার (০২ এপ্রিল) মরক্কোর রাজধানী রাবাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এই সফরে শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীর মরক্কোর রাজপ্রাসাদে পবিত্র কোরআন তেলাওয়াত করার কথা রয়েছে।
.png)
শায়খ এর আগে উত্তর আফ্রিকার এ দেশটিতে অন্তত ছয়বার সফর করেছেন। এবার তার সপ্তম রাবাত সফর। ২০১৪ সাল থেকে প্রতি বছর রমজানে তিনি বাদশাহর অতিথি হয়ে মরক্কো সফর করেন।
করোনা মহামারির কারণে গত তিন বছর সফরের এ ধারাবাহিকতা বন্ধ ছিল। এবার ফের চালু হলো।
উল্লেখ্য, কারী শায়খ আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও কিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মোহাম্মাদ ইউসুফ (রহ.) এর বড় ছেলে।