ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রমজানে ওমরাহ একবারই, পরিবর্তন করা যাবে না তারিখ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ২৬ মার্চ ২০২৩
রমজানে ওমরাহ একবারই, পরিবর্তন করা যাবে না তারিখ
ফাইল ছবি

রমজানে একজন ব্যক্তি একবারই ওমরাহ করার অনুমোদন পাবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গেজেটের।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে জানানো হয়, যারা হজ করতে চায় তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে বলেও জানানো হয়।

তবে ওমরাহ’র তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেয়া যাবে। অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে আপডেট করা হয়। কেউ যদি কাঙ্ক্ষিত আসন খালি না পান, তাহলে পরবর্তী তারিখের জন্য অনুসন্ধান করতে পারবেন।

Advertisement

যারা রমজান মাসে ওমরাহ পালন করতে চায় তাদের জন্য এই সিদ্ধান্ত সুবিধাজনক হবে। স্বস্তির সঙ্গে মানুষ ওমারাহ পালন করতে পারবে বলেও জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!