যদিও বাংলাদেশে চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা রাখা শুরু ও শেষ হয়। তবে দেশের বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন করা হয়ে থাকে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার-আইএসি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস। বিস্তারিত জানতে ক্লিক করুন।
.png)
রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি। সেই ঘোষণা অনুযায়ী, চলতি বছর যদি ২৯টি রোজা হয়- সেক্ষেত্রে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদ্যাপন করা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে; আর উপমহাদেশে ঈদ হবে ২২ এপ্রিল।
ইসলাম ধর্মের প্রধান ৫ স্তম্ভের তৃতীয়টির নাম রোজা। আরবি রমজান মাসের ৩০ দিন ধর্মপ্রাণ মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, সহিংসতা ও শারীরিক চাহিদা মেটানো থেকে বিরত থাকেন। এই ব্যাপারটিকেই রোজা বা সিয়াম সাধনা বলা হয়।