[ ধর্ম ]
এই দোয়া পাঠে মিলবে দৈনিক ১ কোটি নেকি
দোয়াটি আপনি নিজে আমল করুন এবং অপর ভাইকেও আমল করতে বলুন।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা তাঁর প্রিয় মোমিন বান্দার জন্য জান্নাত লাভ সহজ করতে বেশ কিছু দোয়ার ব্যবস্থা করেছেন, যা আমল করলে অনেক অনেক নেকি লাভ হয়।
আজ আমরা আপনার সামনে এমনই এক বিশেষ দোয়া উপস্থাপন করব।
এই দোয়াটি একবার পাঠ করলে মহান আল্লাহ তায়ালা ২০ লাখ নেকি দিয়ে থাকেন। আর দোয়াটি দৈনিক ৫ বার নামাজের পর একবার করে আমল করে আপনি পেতে পারেন ১ কোটি নেকি।
এবার জেনে নেয়া যাক দোয়াটি-
‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম্ইয়ালিদ ওয়া লাম্ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ’।
দোয়াটি আপনি নিজে আমল করুন এবং অপর ভাইকেও আমল করতে বলুন।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উক্ত আমলের মাধ্যমে জাহান্নামের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাত লাভের তাওফিক দান করুন। আমিন।
ডেইলি-বাংলাদেশ/আরএজে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!