[ রাজধানী ]
রাজধানীতে চোলাই মদসহ আটক দুই
ছবি- ডেইলি বাংলাদেশ
রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি চোলাই মদসহ দুইজনকে আটক করেছে র্যাব। এরা হলেন- প্রান্ত সূর (২০) ও শ্রী চন্দন সূর (৫০)।
বৃহস্পতিবার কোতয়ালীর শাখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তাদের কাছ থেকে ২৭৭.৫ লিটার দেশি চোলাই মদ ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!