ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ এখন ট্রেন্ডিং ]

ঘন ঘন লোডশেডিংয়ে কারণ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২৪
ঘন ঘন লোডশেডিংয়ে কারণ নিয়ে যা জানা গেল
ফাইল ফটো

গরমের সঙ্গে গত কয়েকদিন ধরে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। দেশজুড়ে দিনে-রাতে ঘন ঘন লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতির কারণ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটেছে, যে কারণে লোডশেডিং হচ্ছে। তবে লোডশেডিং পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আগামী ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বুধবার সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) নির্বাহী কমিটির সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি।

Advertisement

জ্বালানি উপদেষ্টা বলেন, হঠাৎ করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো।

তিনি আরো বলেন, সামিট গ্রুপের এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। এলএনজি আমদানির কাজ চলছে, ১৫ থেকে ২০ দিনের মতো সময় লাগবে। তারপর গ্যাসের সরবরাহ বাড়বে। গ্যাস সংকটের কারণে শিল্প ও সার কারখানায়ও সমস্যা হচ্ছে।

বড়পুকুরিয়া ও রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালু করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে।

এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!