ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

দেশের বাজারে স্বর্ণের দাম আকাশছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯, ২৪ আগস্ট ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম আকাশছোঁয়া
সংগৃহীত ছবি

বিশ্ববাজারে দরবৃদ্ধির জের ধরে দেশের বাজারেও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

গত ২২ আগস্ট সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের এ তথ্য জানানো হয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

Advertisement

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলঙ্কারের এ নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায় বিক্রি হবে।

সংস্থাটি আরও জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। তবে গহনার ডিজাইনভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৪ বার বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!