[ খবর ]
এক মিনিটের ইতিহাস ‘ভাষা আন্দোলন’
ছবি: সংগৃহীত
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ নিলে এর প্রতিবাদে পূর্ব বাংলার মানুষ আন্দোলনে নামে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ কয়েকজন শহীদ হন। তাদের আত্মত্যাগের পথ ধরেই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা অর্জন করে।
ভাষাশহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!