ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

আজ থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১, ১৮ আগস্ট ২০২৬
আজ থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি
ফাইল ছবি

দেশের বাজারে আরও এক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সবশেষ সমন্বয়ে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই নির্ধারিত দামেই আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সারা দেশে অলঙ্কার বিক্রি হচ্ছে।

বাজুসের সমন্বয়কৃত সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭ ৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়। বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সাথে যুক্ত থাকা অলঙ্কারের ডিজাইনভিত্তিক মজুরি এবং ভ্যাট ব্যতীত আলাদা কোনো চার্জ আদায় করা যাবে না।

Advertisement

এর আগে গত ১৪ আগস্ট ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। দেশের বাজারে চলতি বছর এখন পর্যন্ত মোট ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫২ বার বাড়ানো, ৫১ বার কমানো এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়। উল্লেখ্য, বিদায়ী ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দামের হেরফের করেছিল বাজুস।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!