ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

রেকর্ড স্পর্শের পথে স্বর্ণের দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:০৬, ১৭ আগস্ট ২০২৬
রেকর্ড স্পর্শের পথে স্বর্ণের দাম
সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১৭ আগস্ট) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

এর আগে শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।

Advertisement

নতুন দর অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ভ্যাট বিক্রয়মূল্যের সাথেই অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী নিয়ম অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া পুরনো স্বর্ণালঙ্কার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা বিক্রির (পারচেজ) ক্ষেত্রে আগের বাজুস নির্দেশিত নীতিমলাই বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তবে একদিনের ব্যবধানেই আবার সমপরিমাণ দাম বাড়ানো হলো। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৫২ বার বাড়ানো, ৫১ বার কমানো এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!