টানা তিন দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। গতকাল শুক্রবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর পর আজ শনিবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
.png)
২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা