বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।
বার্তায় বলা হয়, শুক্রবার থেকে সোমবার মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
.png)
গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় আগামী ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলেও জানিয়েছে পেট্রোবাংলা।