ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পাঠ্যবইয়ে জুলাই আন্দোলনের ইতিহাসে মাদরাসা শিক্ষার্থীদের অবদান তুলে ধরার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ৭ জানুয়ারি ২০২৫
পাঠ্যবইয়ে জুলাই আন্দোলনের ইতিহাসে মাদরাসা শিক্ষার্থীদের অবদান তুলে ধরার দাবি
জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের মানববন্ধন

জুলাই আন্দোলন নিয়ে পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং সত্য ইতিহাস ও অবদান সংযুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক তোফায়েল আহমেদ। এছাড়া সংগঠনের সদস্য সচিব নোমান, মুখ্য সংগঠক মাকসুদুর রহমানসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র অথচ ইসলামের ভাবধারায় জীবন পরিচালনা করতে পাঠ্যপুস্তকে সঠিক তথ্য উপাত্ত তুলে ধরা হয় না। বাংলাদেশ জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন দেশ পেয়েছি। এখানে কওমি মাদরাসার ছাত্র শিক্ষকদের অবদান অবিস্মরণীয়। এখন সময় এসেছে পাঠ্যপুস্তকে ইসলামী তত্ত্ব  উপাত্ত তুলে ধরার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!