ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৬, ৫ জানুয়ারি ২০২৫
বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নতুন বছর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট কিনলেই মিলছে ১০ শতাংশ ছাড়। একজন গ্রাহক নির্দিষ্ট প্রমোকোড ব্যবহার করলেই এই ছাড় পাবেন।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য টিকিটে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট ক্রয়ের সময় প্রমোকোড ‘FLYBG2025’ ব্যবহার করলে বিমানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চলবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!