সোমবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
.png)
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।