ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সচিবালয়ে আগুন: তদন্তের স্বার্থে আলামত বিদেশে পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৬, ২৯ ডিসেম্বর ২০২৪
সচিবালয়ে আগুন: তদন্তের স্বার্থে আলামত বিদেশে পাঠানো হবে
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের কিছু কিছু আলামত বিদেশে পাঠানো হবে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, আগুনের তদন্ত চলমান থাকায় সচিবালয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সিন রক্ষায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সচিবালয়
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!