শনিবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের ’সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক সংলাপ অধিবেশন–৪ এ নৌ পরিবহন উপদেষ্টা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দ্বি–কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব।
.png)
রাজনৈতিক দলের চাঁদাবাজি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করতে হবে। কোনো অযুহাতেই তাদের চাঁদাবাজি মেনে নেওয়া যাবে না। তাই পলিটিক্যাল পার্টিগুলোতেও সংস্কার করা জরুরি।