দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির একটি ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের ইতিহাসে কমিশনার পদ মর্যাদার কোনো কর্মকর্তাকে আজ পর্যন্ত অনুসন্ধানের মুখোমুখি হতে হয়নি। এবারই প্রথম দুদকের সাবেক কোনো কমিশনারের বিরুদ্ধে উত্থাপিত অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ দুদক থেকে অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে।
.png)
এর আগে মঙ্গলবার সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হওয়া ঐ চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বাংলাদেশ পুলিশ দফতরে পাঠানো হয়েছিল।
২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসাবে মো. জহুরুল হক দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। গত ৩০ অক্টোবর পদত্যাগ করেন। ঐদিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।