সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসের এক রিডআউটে বলা হয়েছে, সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোন আলাপের পর হোয়াইট হাউস এ বিবৃতি দিয়েছে।
.png)
এতে বলা হয়, টেলিফোন আলাপে সুলিভান বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন।
হোয়াইট হাউস বলেছে, উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।