রোববার দুপুরে নগরীর বোটক্লাবে অনুষ্ঠিত বিএসসি’র ৪৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক ছিলেন।
নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রি যেন আরো উন্নত হয়, সেই চেষ্টা আমরা করছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলোকে বলেছি, আপনারা যদি শিপিং লাইনে আসতে চান, তাহলে আমাদের সহযোগিতা পাবেন। শুধু তা-ই নয়, আমরা চেষ্টা করছি সরকারের অনুমতিক্রমে ইনল্যান্ড পোর্ট, কয়েকটি পাবলিকের কাছে দেওয়ার জন্য। এ ধরনের ব্যবসা আর সরকার করতে পারে না।
.png)
তিনি বলেন, চট্টগ্রাম পোর্ট অত্যন্ত মুনাফার একটা জায়গা। চট্টগ্রাম পোর্টের যে উন্নতি হয়েছে, এটা পোর্ট অথরিটি, মন্ত্রণালয়ের অক্লান্ত পরিশ্রমের কারণে হয়েছে। চট্টগ্রাম পোর্টের সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করছি।
সাখাওয়াত হোসেন আরো বলেন, চট্টগ্রাম বন্দরকে নিয়ে চট্টগ্রামবাসীর আশা-প্রত্যাশা, আমরা এটাকে একটি, দুটি কিংবা পাঁচটি লোকের হাতে শুধু জিম্মি করে রাখতে চাচ্ছি না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। এটা চট্টগ্রাবাসীর জন্য অনেক বড়ো গর্বের বিষয় হবে। চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে।