এসব এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, শনিবার ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার বৃষ্টি থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
.png)
এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।