সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থিত থাই দূতাবাস জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা ই-ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া ২ জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশিদের ই-ভিসা দিবে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস।
ভিসার আবেদন জমা দেওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যেই ভিসার স্ট্যাটাস জানানো হবে ফিরতি ই-মেইলে। সব ঠিক থাকলে ই-মেইলেই চলে আসবে ভিসা।
.png)
ঢাকার রয়েল থাই এম্বাসি জানিয়েছে www.thaievisa.go.th ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে এবং ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। সুতরাং পাসপোর্ট জমা দেওয়ার কোনো কারণ নেই।
দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থাপনায় ভিসা ইস্যু হলে সেটি ই-মেইলে পাঠানো হবে। ভিসার কাগজটি প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশনের প্রয়োজনে।