ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ১৫ ডিসেম্বর ২০২৪
‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত’
দুদকের নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ- সংগৃহীত ছবি

আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

রোববার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে গণমাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।

হাফিজ আহ্সান ফরিদ বলেন, আমিও সম্পদ বিবরণী জমা দিতে রাজি। আজ যেহেতু আমি যোগদান করেছি। আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত। আমাদের এখন কী সম্পদ আছে, আর আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাব, তখন আমাদের কী সম্পদ হয় তা দেশবাসীর জানা উচিত।

Advertisement

এর আগে, ১১ ডিসেম্বর সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন বলে জানিয়েছিলেন নতুন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। তখন তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন। ঐদিন হাফিজ আহ্সান ফরিদ বিদেশে অবস্থান করায় তিনি যোগদান করেননি।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!