বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক।
চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্তে ঐদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন।
.png)
যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব বলেন, হজের নিবন্ধন যেন শেষ সময়ে আটকে না যায়- সেজন্য আমরা এ চিঠি দিয়েছি।
আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শুক্রবার দুপুর পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।