বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির উড়িষ্যা রাজ্যের পুলিশ।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলের আটক হওয়ার দুইদিন পর উড়িষ্যা পুলিশ নিশ্চিত করেছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
.png)
রাজ্যটির পারাদ্বীপের ডিএসপি সন্তোষ কুমার জেনা বলেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূল রক্ষীরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
তিনি আরো বলেন, গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল। পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়। তাদের যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি করা হয়েছে। এখন তাদের (বাংলাদেশে) ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে, ১০ ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে দেশটির কোস্ট গার্ড।
ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ, আন্তর্জাতিক সমুদ্র আইন ও ১৯৮১ সালের মেরিটাইম জোন অব ইন্ডিয়া অ্যাক্ট লঙ্ঘন করে ট্রলার দুটি ভারতীয় জলসীমায় চলাচল করছিল।