ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২, ১১ ডিসেম্বর ২০২৪
দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
ফাইল ফটো

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত ঢাকার আশুলিয়ার জিরাবো ডিআরএস এর (১০"x৫০) পিএসআইজি লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং (৪"x৫০) পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!